জরায়ুমুখ ক্যান্সার/বিশ্বম্ভরপুরে ধর্মীয় নেতাদের নিয়ে সভা 

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:৩৬

বিশ্বম্ভরপুরে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে এইচপিভি জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকীর সভাপতিত্বে সভা হয়। ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গুরুত্ব, করণীয় ও উপকার বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী।  
তিনি বলেন, আগামী ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণীর অর্থাৎ ১০ থেকে ১৪ বছর বয়সি মেয়েদেরকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা প্রদান করা হবে। এজন্য টিকা গ্রহণকারী মেয়েরা অনলাইনে জন্মনিবন্ধন সনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে। প্রথম দুই সপ্তাহের ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থানীয় টিকাদান কেন্দ্র সমূহে টিকা প্রদান করা হবে।  
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার