প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৮:১৯
সু.খবর ছবি
মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে জয় সরকার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে ওই গ্রামের বিনয় সরকারের ছেলে। শনিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের হাওরে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, জয় একটি নৌকা নিয়ে বাড়ির পাশেই জাল দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি।
ধর্মপাশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন জানান, উদ্ধারকাজে ডুবুরি দলের সহায়তার জন্য ময়মনসিংহে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হবে।
মধ্যনগর থানার ওসি একে এম শাহাব উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন