‎সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় অ্যাডভোকেট রেজাউল করিমকে সংবর্ধনা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:১৭

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল করিম সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুহৃদ-শুভাকাঙ্ক্ষীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট এনামুল আহমেদ এনাম।

‎এ সময় বক্তব্য দেন লেখক ও গবেষক ইকবাল কাগজী, স্পেশাল পিপি মো. আনিসুর জামান, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের খবরের অনলাইন সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, সমাজকর্মী আজিজ আহমেদ বাপু, জেলা রেডক্রিসেন্টের সদস্য আসরাফ হুসাইন লিটন, শ্রমিক ও কৃষক আন্দোলনের রাজনৈতিক কর্মী সাইফুল আলম ছদরুল, এপিপি অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন এবং এস.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুভল বিশ্বাস।

‎বক্তারা অ্যাডভোকেট মো. রেজাউল করিমকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং দেশের আইন ও বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মো. রেজাউল করিম তাঁর প্রতি ভালোবাসা ও শুভকামনার জন্য আয়োজকসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার