প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২৩:১৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্র মোঃ ইকরাম হোসেন ফাবি। সে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মেধাবী ছাত্র ফাবি ইতিপূর্বে মধ্যনগর উপজেলা ভিত্তিক 'দিশারী প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি' পরীক্ষায় ২০২৩ সালে তৃতীয় শ্রেণিতে, ২০২৪ সালে চতুর্থ শ্রেণিতে, ২০২৬ সালে পঞ্চম শ্রেণিতে টেলেন্টপুল বৃত্তি এবং সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত 'জেলা পরিষদ মেধা বৃত্তি-২০২৪' এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে মেধা বৃত্তি লাভ করেছে।
ফাবির পিতা এ বি এম জুয়েল তালুকদার পেশায় একজন ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী। তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা কলেজের আজীবন দাতা সদস্য, ঐতিহ্যবাহী বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বংশীকুন্ডা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
বংশীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইকরাম হোসেন ফাবির এই সাফল্যে তার অভিভাবকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও ফাবি যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন