প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৯:২১
সু.খবর ছবি
বিশ্বম্ভরপুরে ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) প্রজেক্ট কর্তৃক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রজেক্ট অফিসে কমিটির সভাপতি সরুফা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা ভার্ড প্রজেক্ট ম্যানেজার সাইদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাড. মো. ছবাব মিয়া।
বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ফোরামের সদস্য আনোয়ারা খাতুন, ফোরামের সদস্য ফারুক উদ্দিন, আল আমিন, পারভিন বেগম, শিউলি আক্তার, খুকুমণি প্রমুখ।
বক্তারা নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ, ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপস্থিত সকলেকে কাজ করার আহবান জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন