প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ২২:৫৭
বিশ্বম্ভরপুর থেকে ৪২০ বোতল বিদেশী মদ ও ৬০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে র্যাব—৯।
র্যাব জানায়, র্যাব—৯, সিপিসি—৩, সুনামগঞ্জের এর একটি আভিযানিক দল বিশ^ম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে অবস্থানকালে গত ১৮ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিশ^ম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকার পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি কয়েকটি প্লাস্টিকের বস্তা রাস্তার উপর ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া ছয়টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪২০ বোতল বিদেশী মদ ও ৬০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
সিলেট র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব—৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন