বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় 

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ২০:১৫

সু.খবর ছবি

বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার  সকিনা আক্তারের যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সখিনা আক্তার। পরিচিত সভায় উপস্থত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব প্রতিনিধিবৃন্দ।


সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মো. হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিবি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিন, মাওলানা হেদায়েতুল্লাহ, আব্দুল জব্বার, মোহাম্মদ বাচ্চু মিয়া প্রমুখ।বক্তারা নবাগত  উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলার বিভিন্ন সমস্যার কথা জানান। 


নবাগত উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিশ^ম্ভরপুরকে নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার