ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১১:৪৭

সংগৃহীত ছবি 

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এবার মাদ্রিদে পাঠানোর জন্য নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে গানাররা। সম্ভাব্য চুক্তিটি পুরো গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজার কাঁপিয়ে দিতে পারে বলে ধারণার করা হচ্ছে। যদিও মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি শেষ হবে ২০২৭ সালের গ্রীষ্মে। তবে রিয়ালে ব্রাজিল উইঙ্গারের ভবিষ্যৎ ক্রমেই জটিল হয়ে উঠছে।

 

 

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকার জন্য আনুষঙ্গিক খরচসহ ১৪৫ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব চূড়ান্ত করেছে আর্সেনাল।

 

 

ক্রীড়া সাংবাদিক ডেভিড ওরনস্টাইনের মতে, ভিনিসিয়ুস নিজেও প্রিমিয়ার লিগে আসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। এটি নিশ্চিতভাবেই এমন এক চমকপ্রদ মোড়, যা রিয়ালকে তাদের অন্যতম বড় তারকাকে ধরে রাখার প্রশ্নে চরম দুশ্চিন্তায় ফেলেছে।

 

 

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’-এর সঙ্গে প্রাথমিক একটি সমঝোতায় পৌঁছেছে আর্সেনাল। অন্যদিকে ‘দ্য সান’-এর প্রতিবেদন বলছে, ব্রাজিলিয়ান তারকাকে লন্ডনে নিয়ে আসতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব দিতেও প্রস্তুত মিকেল আর্তেতার দল।

 

 

পরিস্থিতি এখন রিয়াল মাদ্রিদের জন্য বেশ কঠিন। পূর্ণ এক বছর আগে দেওয়া নতুন চুক্তির প্রস্তাবে এখনো কোনো সাড়া দেননি ভিনিসিয়ুস। ফলে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সামনে এখন দুটি পথ খোলা—হয় আর্সেনালের এই বড় অংকের প্রস্তাব মেনে নেওয়া, না হয় ভিনির চাহিদা মেনে চুক্তি নবায়ন করা। অন্যথায় কয়েক মাস পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফ্রি ট্র্যান্সফারে হারাতে হবে।

 

 

তবে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে। নিজেদের মূল আক্রমণভাগের দুই স্তম্ভ—ভিনিসিয়ুস ও এমবাপ্পে, তাদের একজনকে ছেড়ে দিতে রাজি হবে স্প্যানিশ জায়ান্টরা? নাকি কয়েক মাস ধরে স্থবির হয়ে থাকা আলোচনার পর আবার ভিনিসিয়ুসকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা চালাবে রিয়াল?
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার