এআই নির্মিত পোস্টে মন্তব্য করে আবারও আলোচনায় রোনালদো

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১২:৩৩

সংগৃহীত ছবি 

এক এআই তৈরি তালিকায় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকার জবাবে মাত্র দুই শব্দের একটি মন্তব্য করে ভাইরাল হয়ে গেছেন পর্তুগিজ তারকা।

 

 

ইনস্টাগ্রামে শেয়ার করা এই তালিকায় আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে শীর্ষে রাখা হয় রোনালদোকে।

 

এআই তৈরি এই পোস্ট অনুযায়ী, ফুটবল এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর ডিজিটাল যুগে এই খেলার সবচেয়ে পরিচিত মুখ রোনালদো। পোস্টে তার বিশাল সামাজিক মাধ্যম অনুসারীর কথাও উল্লেখ করা হয়। জানানো হয়, ইনস্টাগ্রামে প্রায় ৬৭৮ মিলিয়ন অনুসারী রয়েছে তার, যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণ করা অ্যাথলেটদের একজন করে তুলেছে।

 

 

এই পোস্টের জবাবে ছোট্ট একটি মন্তব্য করেন রোনালদো, ‘সহজ’।

 

এই মন্তব্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক্স ও থ্রেডসে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এর স্ক্রিনশট। এতে আবার নতুন করে শুরু হয় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্ক।

 

 

অনেক ভক্তই রোনালদোর এই আত্মবিশ্বাস নিয়ে প্রশংসা করেন। তাদের মতে, এই মন্তব্য তার ক্যারিয়ারজুড়ে থাকা আত্মবিশ্বাসেরই প্রতিফলন।

 

একজন ব্যবহারকারী লেখেন, ‘দারুণ আত্মবিশ্বাস তাকে অনন্য করে তোলে এবং তরুণদের অনুপ্রাণিত করে।’

 

আরেকজন মন্তব্য করেন, ‘এই আত্মবিশ্বাসের কারণেই মানুষ তাকে ভালোবাসে, আবার এই কারণেই মানুষ তাকে অপছন্দও করে।’

 

তৃতীয় একজন লেখেন, ‘মানুষ কী বলে, তা নিয়ে সে আর ভাবে না। আর এই বিষয়টাই আমার ভালো লাগে।’

 

তবে কেউ কেউ এই মন্তব্যের সমালোচনাও করেন। তাদের মতে, এটি অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রকাশ। আবার কেউ কেউ বলেন, এটি স্রেফ রোনালদোর নিজের প্রতি বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার