ছাতকে ২১টি ড্রেজার জব্দ, আটক ৯

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২২:৩০

অবৈধ বালু উত্তোলন

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মধ্যবর্তী এলাকা চেলা নদীর (কলাবাগান) থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। রহমতপুর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ টি ড্রেজার মেশিন জব্দ এবং ৯ জনকে আটক করা হয়।  


রবিবার রাত থেকে সোমবার (৩ আগস্ট) ভোর পর্যন্ত ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ও তার সঙ্গিয় ফোর্স সহ এলাকাবাসী এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয়দের সহযোগিতায় চেলা নদীর কলাবাগান এলাকা থেকে ২১ টি বাংলা ড্রেজার ও বালু উত্তোলনের সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো— সাদেক মিয়া (২২), হোসেন মিয়া (৩৩), জাহাঙ্গীর আলম (২৭), সুমন মিয়া (৩১), তোফাজ্জল হোসেন (২৬), ফরিদ উদ্দিন (৩১), রাজ্জাক মিয়া (৩১), মো. তারিকুল ইসলাম তারেক (২৭) ও সেলিম মিয়া (৩০)। এদের মধ্যে কয়েকজনের বাড়ি সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এবং কয়েকজন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলা ড্রেজারগুলো ছাতক নৌ পুলিশ ফাঁড়িতে জব্দ রয়েছে। 


ছাতক নৌ—পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন ২১ ড্রেজার ও ৯ জন আটকের বিষয়টি স্বীকার করে জানান, চেলা নদীর কলাবাগান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ৯ জন অবৈধ বালু উত্তোলনকারী—কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার