জুলাই আন্দোলনে সুনামগঞ্জ জমিয়তের অবদান শীর্ষক সভা

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২২:৩৩

আগামী ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফলের লক্ষে ও জুলাই আন্দোলনে সুনামগঞ্জ জমিয়তের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের মডেল মসজিদে এতে সভাপতিত্ব করেন জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। 

 


সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহিমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সৌদি জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী নুর আহমদ, যুব জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দুবাই জমিয়তের নেতা মাওলানা নুরুজ্জামান।

 


এছাড়াও বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আলতাফুর রহমান, দিরাই উপজেলা যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়া, জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা আলী নুর আহমদ হাদী, মাওলানা মাসরুফ আহমদ, তাহিরপুর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম হাবিবী, সদর উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, পৌর যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা দুলাল আহমদ, জেলা যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আসআদ আহমদ, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, যুব নেতা মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তোফায়েল, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা উমানুল্লাহ, মাওলানা আহমদ কবির, মাওলানা জাবির আহমদ, মাওলানা তাফাজ্জুল হক চৌধুরী, মাওলানা নাসরুজ্জামান, মাওলানা খলিলুর রহমান সাদি, মুফতি মামুনুর রশিদ জসিম, আবু নাসের জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সোহাইল আহমদ ইয়াহিয়া, যুগ্ম সেক্রেটারি হাফিজ মাহমুদ ফারাবি, প্রচার সম্পাদক সুমন আহমদী, ছাত্র নেতা সাজ্জাদ আহমদ, হাফিজ মাইনুল হাসান প্রমুখ।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার