প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২২:৪৮
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
.jpg)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আদিত্য পাল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, পৌর বিএনপির আহ্বায়ক আকবর আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের আহ্বায়ক রুমেন আহমেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।
.jpg)
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, নতুন প্রশাসনিক ভবনটি শুধু অবকাঠামোগত উন্নয়নের প্রতীক নয়, এটি জনগণের সেবার মান উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি সততা, জবাবদিহি ও জনবান্ধব মনোভাব নিয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনে আধুনিক পরিবেশে জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রসারিত প্রশাসনিক ভবন চালু হওয়ায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। এর ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন