ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ২৩:৩৬

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে বিলের পানিতে ডুবে রাবিয়া আক্তার (৯) ও সাহাদ উল্লাহ (৬) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ৫টার দিকে ওই ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব—দক্ষিণ কোণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চকিয়াচাপুর গ্রামের সারোয়ার হোসেনের সন্তান। রাবিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। 


জানা যায়, শনিবার বিকেলে রাবিয়া ও সাহাদ নৌকা নিয়ে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। এক পর্যায়ে সাহাদ পানিতে পড়ে যায়। এ সময় রাবিয়া তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে।
ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার