রেলিং ভেঙে ঝুলন্ত ট্রাক ৫ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৬:২৮

জাউয়াবাজারে ব্রিজ

সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে নিচে ঝুলতে থাকা একটি খালি ট্রাক দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ক্রেনের সাহায্যে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ব্রীজে যান চলাচল স্বাভাবিক হয়।

 


রবিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে বালুবহনকারী ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাওয়ার পথে জাউয়াবাজার ব্রিজে উঠে নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তেই ব্রিজের সুরক্ষাবেষ্টনী ভেঙে ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও বাকি অংশ ওপরের কাঠামোর সাথে আটকে বিপজ্জনকভাবে ঝুলে পড়ে।

 

 

 

 


দুর্ঘটনার পর পরই ব্রিজের ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে সিলেট—সুনামগঞ্জ সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর পরই ট্রাকটির চালক পালিয়ে যায়।

 


খবর পেয়ে ছাতক হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিলেট থেকে উদ্ধারকারী ক্রেন এনে দুপুর আড়াইটার দিকে ঝুলন্ত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।

 


ছাতক হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুতালেব জানান, সংবাদ পেয়েই পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ক্রেনের সাহায্যে ঝুলন্ত ট্রাকটি সরিয়ে সড়ক সচল করা হয়েছে। ট্রাকটির চালক পলাতক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার