প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২৩:১৬
জগন্নাথপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক অর্জিত হয়নি। স্কুল পর্যায়ে পাশের হার ৫৩.৬৮ শতাংশ হলেও মাদরাসা পর্যায়ে ফল বিপর্যয় ঘটেছে। মাদাসায় পাশের হার ৪৬.৮২। সোমবার প্রকাশিত ফলাফলে এমন তথ্যে পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ৩০ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তারমধ্যে কৃতকার্য হয় ১০১৩ জন।অকৃতকার্য হয়েছেন ৮৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।
অপর দিকে ১৮ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭৮০ জন শিক্ষার্থী।কৃতকার্য হয় ৩৬৬ জন। অকৃতকার্য ৪১৪ জন। জিপিএ-৫- পেয়েছে ১ জন শিক্ষার্থী।
এদিকে ভোকেশনাল কারিগরি পরীক্ষায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এসএসসি পরীক্ষায়
আশানুরূপ ফলাফল অর্জিত হয়নি। তবে আগামীতে আরো ভালো ফলাফল করে শিক্ষার্থীরা এমন প্রত্যাশা করছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন