তাহিরপুরে আকস্মিক ঘুর্ণিঝড়ে ৫টি দোকান নিশ্চিহ্ন

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২০:৫৬

ক্ষতিগ্রস্ত নৌকা ও ঘরবাড়ি

তাহিরপুর উপজেলায় আকস্মিক ঘুর্ণিঝড়ে পৈন্ডুপ বাজারের পাঁচটি দোকানঘর মালামালসহ বাতাসে উড়ে গেছে। এতে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। একই সাথে পার্শ্ববর্তী রামজীবনপুর গ্রামেও বসতবাড়ি ও নৌকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 


স্থানীয় ও বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ করে তীব্র ঘুর্ণিঝড়ে আঘাত হানে। মুহূর্তের মধ্যে পৈন্ডুপ বাজারের ব্যবসায়ী কামাল আহমদ, এনায়েত উল্লাহ, মুফাজ্জল হোসেন, দুলাল মিয়া ও মুশাহিদ মিয়ার দোকান ঘরের টিনের চাল, বেড়া ও ভেতরের মালামাল উড়িয়ে নিয়ে যায় ঝড়।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল আহমদ জানান, রাতের অন্ধকারে ঝড়ের তাণ্ডবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। দোকান ঘরের টিনের চাল বা মালামাল কোথায় গেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, মালামাল ও সরঞ্জামগুলো হয়তো পাশের বৌলাই নদীর তলদেশে তলিয়ে গেছে। এই দুর্ঘটনায় তাঁদের অন্তত ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ের তাণ্ডবে রামজীবনপুর গ্রামেও গাছের ডালপালা ভেঙে পড়ার পাশাপাশি বসতবাড়ির সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের প্রভাবে একটি ইঞ্জিনচালিত নৌকারও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়।

 


শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে হঠাৎ আসা ঘুর্ণিঝড়ে ৫টি দোকানঘর সম্পূর্ণ উড়ে গিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি রামজীবনপুর গ্রামে গাছপালা ভেঙে পড়া এবং নৌকা ও ঘরের সোলারের ক্ষতি হওয়ার বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার