কৃতি শিক্ষার্থী মো. নাহিয়ান পাশা নিরব এর জিপিএ-৫ অর্জন

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২২:৩০

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সন্তান মো. নাহিয়ান পাশা নিরব সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ—৫ (এ+) অর্জন করেছে। নিরব জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামে মো. আনোয়ার পাশা ও মোছা. ফাতেমা খাতুন দম্পতির প্রিয় পুত্র। নিরবের বাবা মো. আনোয়ার পাশা ধর্মপাশা উপজেলা প্রশাসনে প্রসেস সার্ভার হিসেবে কর্মরত আছেন। সন্তানের এই সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

নিরব উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন আদর্শ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। নিরব যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে— সেজন্য আত্মীয়স্বজন, শিক্ষক—শিক্ষিকা, এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করছি। মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে নিরব তুমি হয়ে ওঠো একজন আলোকিত ও আদর্শ মানুষ— এই আমাদের প্রত্যাশা।
শুভেচ্ছান্তে— আব্বু ও আম্মু।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার