তাহিরপুরে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৫:৪৩

তাহিরপুরে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জানু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—৯)। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জানু মিয়া কাউকান্দি গ্রামের মো. শফিক মিয়ার ছেলে।

 


র‌্যাব জানায়, সিপিসি—৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল কাউকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কাউকান্দি এলাকার একটি আধাপাকা বসতঘরের ভেতর মাদক বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের টিমটি রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জানু মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে নিজের কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার হেফাজত থেকে নীল রঙের দুটি বায়ুরোধক পলিথিনের জিপারে রাখা ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানান, সে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

 


বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব—৯ এর এই চলমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার