প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৫:৪৬
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ— ২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়নিস্কাসন কর্তৃপক্ষ (সংসুদন) আইন ২০২৬ এর দ্বারা ৭(১) অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য, সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠিত হয় ২০২২ সালের ২ মার্চ বিগত আওয়ামী লীগ সরকার আমলে। প্রতিষ্ঠার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক কান গলা বিভাগের সাবেক প্রধান ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তিনি মারা যাওয়ার পর এ পদটি ফাঁকা ছিল।
সিলেট থেকে আরো পড়ুন