লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ 

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৮:৩৭

সংগৃহীত ছবি 

‘সবুজে সাজুক ক্যাম্পাস, সমৃদ্ধ হোক আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট ও লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের যৌথ উদ্যোগে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচির উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, ঔষধি, শোভাবর্ধনকারী, কাঠজাতীয় ও ফুলের গাছসহ নানা ধরনের বৃক্ষরোপণ করা হয়।

 

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিএনসিসি ব্যাটালিয়ন ও লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের এ বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসনীয়। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি বলেন, আজকের একটি চারা আগামী দিনের একটি সবুজ পৃথিবীর প্রতীক। লিডিং ইউনিভার্সিটিতে প্রতিবছর এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। এসব উদ্যোগ ক্যাম্পাসকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত করছে।

 

উপাচার্য বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সবুজ ক্যাম্পাসের পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার (চটঙ) নাঈম আহসান চৌধুরী, প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মুন্না এবং লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ১৩ জন ক্যাডেট।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার