শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২০:০৫

শিশু—কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও চিত্রকলার প্রতি আগ্রহ বাড়াতে শিশু—কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির লোক সংস্কৃতি সংগ্রহশালায় প্রতিযোগিতা হয়।

 

 

 

 


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষার্থী মোট তিনটি বিভাগে এতে অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ‘খ’ বিভাগ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ও ‘গ’ বিভাগ নবম থেকে দশম শ্রেণি। 

 


আয়োজকরা জানান, খুদে শিল্পীদের মধ্যে চিত্রাঙ্কনের প্রতি অনুরাগ সৃষ্টি, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন এবং জেলা জাসাস’র সদস্য সচিব মো. মুনাজ্জির হোসেন সুজন। এ সময় স্থানীয় সংস্কৃতি কর্মী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার