শাল্লা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অপু গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৭:৩৮

অপারেশন ডেভিল হান্ট

সারাদেশে চলমান 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানের অংশ হিসেবে শাল্লায় অরিন্দম চৌধুরী অপু নামে একজনকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান তিনি। গতকাল ১২ আগস্ট রাত সাড়ে এগারোটায় অরিন্দম চৌধুরী অপুর ঘুঙ্গিয়ারগাঁও সদরের বাসভবন থেকে তাকে আটক করে শাল্লা থানা পুলিশ। পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে সে বেশ কয়েকদিন যাবত এলাকায় নাশকতার চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানা পুলিশের এস আই (নিরস্ত্র) মো: ইমাম আরেফিনের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সহ একটি টিম বুধবার রাতে ঘুঙ্গিয়ারগাঁও এলাকার নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়।


শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ:দা) এস আই শওকত আলী জানান, সারাদেশে ন্যায় এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। নাশকতা চেষ্টার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অরিন্দম চৌধুরী অপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল কোর্টে সোপর্দ করা হয়েছে।

 


কোর্টের সাবইন্সপেক্টর মকবুল হোসেন জানান, বিকেলে বৃহস্পতিবার বিকেলে অরিন্দম চৌধুরী অপুকে কোর্টে আনা হয়। পরে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার