টাঙ্গুয়ায় ৮ নৌকাকে জরিমানা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৮:২৪

সংগৃহীত ছবি 

টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টে আটটি মামলায় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 


মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

 


অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোকে জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 


পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার