দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ২০:১৫

দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে  ও গ্রো ফাউন্ডেশনের সহযোগীতায় সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন অফিস কক্ষে ১২জন উপকারভোগীদের মাঝে ১২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পরিচালক শুভ দাস, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উন্নয়ন কর্মকর্তা রাজীব দাস, ফিল্ড অফিসার আপ্তাব উদ্দিন ও রসেন্দ্র কুমার দাস।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, ‘এখন থেকে সংসারের কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করে নিজেরাও আয় করতে পারব। এতে সন্তানদের লেখাপড়ার খরচসহ পরিবারের বিভিন্ন ব্যয় মেটাতে নিজেদের ভূমিকা রাখতে পারব।’

 


আয়মূলক কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা এবং পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার