প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৩:২২
সংগৃহীত ছবি
সফল ও সুন্দর জীবনযাপনের জন্য নিজের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। কঠিন পরিস্থিতি বা ব্যর্থতার সময় আত্মবিশ্বাসে চিড় ধরলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই এমন কিছু অভ্যাস এড়িয়ে চলা প্রয়োজন, যা ধীরে ধীরে নিজের ওপর আস্থা কমিয়ে দেয়।
সবকিছুতেই ‘পারব না’ ভাবা
কোনো কাজ শুরু করার আগেই ‘আমি পারব না’—এমন ধারণা মনে ব্যর্থতার ভয় তৈরি করে। নেতিবাচক চিন্তার বদলে ‘আমি চেষ্টা করব’, ‘আমি পারব’—এমন ইতিবাচক মানসিকতা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।
সমালোচনায় অতিরিক্ত ভেঙে পড়া
কাজের ক্ষেত্রে ভুল বা সমালোচনা আসতেই পারে। অন্যের মন্তব্যে হতাশ না হয়ে সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়া উচিত। সমালোচনাকে উন্নতির সুযোগ হিসেবে দেখলে আত্মবিশ্বাস অটুট থাকে।
নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হতে পারে। এতে আত্মবিশ্বাস নষ্ট হয়। বরং নিজের লক্ষ্য, পরিশ্রম ও অগ্রগতির দিকে মনোযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
পুরোনো ভুল আঁকড়ে থাকা
একবার ভুল হওয়া মানেই ভবিষ্যতেও একই ভুল হবে—এমন ধারণা ঠিক নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অতীতের ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেললে আত্মবিশ্বাস আরও কমে যায়।
নতুন কাজের ভয়
নতুন বা কঠিন কাজের ক্ষেত্রে ব্যর্থতার আশঙ্কায় অনেকেই পিছিয়ে যান। অথচ নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুটা ঝুঁকি নেওয়া প্রয়োজন। ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হতে পারলে নিজের সক্ষমতার ওপর বিশ্বাসও বাড়তে থাকে।
আত্মবিশ্বাস ধরে রাখতে তাই নেতিবাচক চিন্তা ও ভয়কে নিয়ন্ত্রণ করে নিজের সামর্থ্য, অভিজ্ঞতা ও অগ্রগতির ওপর বিশ্বাস রাখা জরুরি।
সূত্র: যুগান্তর .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন