দোয়ারায় ৫০ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৪৬

দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আব্দুস সামাদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিং যাওয়ার পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুরিশ। এ সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার এসআই মো. জানু মিয়া, এএসআই আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার