নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে যোগী সম্প্রদায়

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:০৭

জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের নৌকা ডুবিতে নিহত চার পরিবারে পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের আধুখালী ও পদ্মনগর গ্রামের যোগী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে যোগী সম্প্রদায়ের লোকজন জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামে নৌকা ডুবিতে মারা যাওয়া চার পরিবারের বাড়িতে যান এবং তাদের সান্ত্বনা দেন। এসময় প্রত্যক পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।  

 


এসময় উপস্থিত ছিলেন  জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক নানু, যোগী সম্প্রদায়ের সভাপতি রুপেন্দ্র দেবনাথ বেণু, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অমিত দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, যোগী সম্প্রদায়ের নেতা জিতেন্দ্র দেবনাথ, সুনিল দেবনাথ, বাবু দেববাথ, শিব দেবনাথ, সুবল দেবনাথ, ধজিন্দ্র দেবনাথ, নরেন্দ্র দেবনাথ প্রমুখ।
যোগী সম্প্রদায়ের সভাপতি রুপেন্দ্র দেবনাথ বেণু জানান, বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের আধুখালী ও পদ্মনগর গ্রামের যোগী সম্প্রদায়ের উদ্যোগে আমরা নৌকা ডুবিতে মারা যাওয়া পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে সান্ত্বনা দিয়েছি। চার পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার