জগন্নাথপুরে তিনদিনব্যাপি কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:০৯

জাতীয় মৎস্য পক্ষ

জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলায় তিনদিন ব্যাপি বিভিন্ন কর্মসুচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমদ আনুষ্ঠানিক এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 


এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের এয়ার ইন্সপেক্টর আহসান হাবিবের পরিচালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকছন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আব্দুস সোবহান, পৌর বিএনপির আহ্ববায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্ববায়ক এমএ মতিন, উপজেলা যুবদলের আহ্ববায়ক আব্দুল হাশিম ডালিম, চাষী একলিম হক প্রমুখ। পরে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরআগে উপজেলা পরিষদ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এমপি কয়ছর আহমদ।

 


“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” শ্লোগান কে  সামনে রেখে ১৬ থেকে ১৮ আগস্ট এই তিনদিন জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও বিভিন্ন কর্মসুচি পালিত হয় বলে স্থানীয়   মৎস্য  অফিস সূত্র জানিয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার