সুনামগঞ্জ সরকারি কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৬:১৮

সু.খবর ছবি

সুনামগঞ্জ সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে ‘ইনফিনিটি ক্লাব’ এর আয়োজনে ২০২০—২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী এবং ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মিলনায়তন মিলনমেলায় পরিণত হয়।
গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহ।


গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সোহাগ কর অন্তর এবং ২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অর্পিতা রাণী দাস, শাকিল আহমেদ, জান্নাতুল মাওয়া এবং আকাশ আহমেদ জীম।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদাৎ হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, আজকের এই আয়োজন ও ভালোবাসার পরিবেশ আমাকে সত্যি অভিভূত করেছে। গণিত বিভাগ আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। যারা বিদায় নিচ্ছ, তাদের আমরা আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি, কিন্তু হৃদয় থেকে নয়। তোমরা আমাদের ছিলে, আছো এবং থাকবে। একাডেমিক বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের দরজা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত।


নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান যে সুনামগঞ্জের সর্ববৃহৎ ও সর্বোচ্চ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছ। এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি ও সমাজ পরিচালনায় যারা নেতৃত্ব দিয়েছেন, তারা এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। ভবিষ্যতে তোমরাও নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের গৌরব ছড়িয়ে দেবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার