টানা দুই ম্যাচে গোল মেসির, তবুও শেষ রক্ষা হলো না মায়ামির

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১১:০২

সংগৃহীত ছবি 

টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আজ তার মৌসুমের ১৪তম গোলও ইন্টার মায়ামিকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। রোববার (২৩ আগস্ট) সকালে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে যায় তারা। এর ফলে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি।

 

 

নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ৮২ মিনিটে রদ্রিগো ডি পলের থ্রু-বল থেকে প্রথমবারের মতো শটে গোল করেন মেসি। তবে শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য মায়ামির মরিয়া চেষ্টা সফল হয়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

 

 

এর আগে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে টরন্টোর হয়ে গোল করেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। এই জয় চলতি মৌসুমে ২১ ম্যাচে টরন্টোর মাত্র পঞ্চম জয়।

 

 

লিগস কাপ থেকে প্রথম রাউন্ডেই বিদায়ের পর মায়ামির দুঃসময় যেন কাটছেই না। এক সপ্তাহ আগে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হারের পর মাঝ সপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। ওই ম্যাচেও গোল করেছিলেন মেসি। সবশেষ প্রায় এক মাস ধরে এমএলএসে জয়হীন মায়ামি।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার