৫০ রানে ৩ উইকেট নেই অজিদের

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১১:০৯

সংগৃহীত ছবি 

বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করার পর ব্যাট হাতে দাপুটে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে টাইগার পেসার তাসকিন ও শরিফুলও ছন্দে আছেন। প্রথম দশ ওভারে ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা।

 

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার দলীয় রান ৫০। উইকেটে আছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন।

 

এর আগে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৩৪ ওভার শেষে দলীয় ৬৪ রানে সবকটি উইকেট হারায় টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি ছিল তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর।

 

 

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নেমেছিল নাজমুল শান্তরা। কিন্তু মাত্র ১২ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় অজি পেসার স্টার্ক। এরপর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি বাংলাদেশ।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার