ম্যাকাইয়ে যা হয়েছে তা আগে কখনও দেখেনি বাংলাদেশ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১২:৪৫

সংগৃহীত ছবি 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মহা ব্যাটিং বিপর্যয় দেখেছিল বাংলাদেশ। টেনেটুনে সেবার পঞ্চাশ পার করেছিল। দ্বিতীয় ইনিংসে দৃশ্যপট পাল্টায়নি। একটু ভালো খেললেও শতরান পেরোতে পারেনি টাইগাররা। দুই ইনিংসের এবারই প্রথমবার বাংলাদেশের ইনিংস শতরান পেরোয়নি।

 

 

নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার দ্বিতীয় টেস্টে হার এসেছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে। মাত্র পাঁচ সেশনের খেলায় কখনও চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। 

 

 

তবে শেষটা ভালো না হলেও আগের টেস্ট জয়ের কারণে দুই টেস্টের সিরিজের ফল দাড়িয়েছে ১-১ ব্যবধানে। কিন্তু ম্যাকাইয়ে তেতো দুটি ইতিহাস গড়েছে টাইগার দল। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই ১০০ রানের কমে গুটিয়ে তো গেছেই তারপর দেখেছে বড় হার।

 

 

সাদা পোশাকের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম দুই দিনে টেস্ট হারল। এর আগে দুই দিনের টেস্ট হয়েছে ২৮টি। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছে। বাংলাদেশ এবার প্রথমবার হারল।

 

 

ম্যাকাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১৫৯ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে দুই ইনিংস মিলিয়ে করা ১৮৭ রান ছিল এতদিনের সর্বনিম্ন। 

 

 

দুই দিনের দুই ইনিংসেই বাংলাদেশ পড়ে ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়। তাতেই আসে বড় হার। সঙ্গে লজ্জার কয়েকটি রেকর্ডও।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার