প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২৩:১১
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পবিত্র উমরাহ পালনের পুরস্কার লাভ করায় হাফিজ এহসানুল হক পারভেজকে সংবর্ধনা দিয়েছে খেলাফত মজলিস বিশম্ভরপুর উপজেলা শাখা।
মঙ্গলবার বিকালে বিশম্ভরপুরের মা মনি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ইউকে নর্থ শাখার নির্বাহী সদস্য মাওলানা আমিরুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ—সভাপতি মাওলানা মস্তফা কামাল, সহ—সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান শিবলু, বিশম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, সেক্রেটারি মাওলানা মুজিবর রহমান, সহ—সেক্রেটারি মাওলানা আব্দুল হক, বায়তুল মাল সম্পাদক মাওলানা আল আমিন এবং সাংগঠনিক সম্পাদক ডাক্তার আশিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সলুকাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, পলাশ ইউনিয়ন শাখার সভাপতি জনাব জামাল আহমদ, হুসাইন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা হাফিজ এহসানুল হক পারভেজের এই অসামান্য অর্জনে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জ্ঞানচর্চা ও কুরআনের খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দোয়া করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন