জগন্নাথপুরে ৬০০ মসজিদে গাছের চারা বিতরণ করলেন এমপি কয়ছর

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২৩:১৫

জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফল করার লক্ষ্যে উপজেলার প্রায় ৬০০ মসজিদে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ —৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ —৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ।

 


উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এম.সি) হাফিজ মহিবুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ মুসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হালিম ডালিম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 


অনুষ্ঠানের শুরু থেকে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি সুনামগঞ্জ —৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদকে ফুল দিয়ে বরণ করেন ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার (এম.সি) হাফিজ মহিবুর রহমান। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক মসজিদে এ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে সব মসজিদে বৃক্ষের চারা বিতরণ করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার