এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ইফ্ফাত

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২৩:১২

বিচারক হওয়ার স্বপ্ন

দৃঢ় ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করে ভালো ফলাফল করা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সি এস এম ইফ্ফাত উল হক। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগ থেকে জিপিএ—৫ অর্জন করেছে সে।  

 


ইফ্ফাত সুনামগঞ্জ পৌর শহরের নিসর্গ ৩০ আবসিক এলাকার (হাছন নগর) বাসিন্দা সাংবাদিক মো. এমরানুল হক চৌধুরী ও আজমিনা বেগম দম্পতির কন্যা। সে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

 


উৎসাহ আর অদম্য মেধার জোরেই ইফ্ফাতের এই ফলাফল। গাদা গাদা প্রাইভেট কিংবা কোচিংয়ের পেছনে না ছুটে নিজের চেষ্টার ওপর ভরসা রেখেছিল সে। মায়ের মোবাইল ফোন ব্যবহার করে দেশের বিভিন্ন নামকরা স্কুল ও কলেজের সাজেশন সংগ্রহ করে প্রতিদিন নিয়ম করে ১০ থেকে ১১ ঘণ্টা পড়াশোনা করত সে। নিজের এই আত্মবিশ্বাসই তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইফ্ফাত বলে, তার মূল লক্ষ্য পড়াশোনা শেষ করে একজন সৎ বিচারক (জজ) বা আইনজ্ঞ হওয়া। সমাজে পিছিয়ে পড়া, নির্যাতিত ও নিপীড়িত নারী এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠা করাই তার মূল স্বপ্ন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় সে।

 


শুধু পড়াশোনাতেই নয়, ইফ্ফাত বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনার পাশাপাশি সে বিডিনিউজ২৪—এর শিশু সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার প্রবল অনুরাগ। জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, পৌরসভা ও স্কুলের বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একাধিকবার জেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছে সে। পাশাপাশি আরবি ক্যালিগ্রাফি আর্টেও রয়েছে তার বিশেষ দক্ষতা।

 


মেয়ের এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত তার বাবা—মা। ইফ্ফাত যেন তার স্বপ্ন পূরণ করে দেশের জন্য ও সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারে—এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার