ভাষা ও কারিগরি প্রশিক্ষণ জেলার ৫ আসনেই হবে

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ২৩:১৭

সাগরপথে গ্রীসে যেতে নিহতদের পরিবারের ১ জন বিনা খরচায় মালয়েশিয়া যেতে পারবে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের প্রস্তাবের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেন।

 


মতবিনিময় সভায় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সাগর পথে গ্রীস বা ইতালি যেতে গিয়ে যেসব অভিবাসন প্রত্যাশীরা মারা গেছেন, তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। সরকার যেহেতু ১০ হাজার কর্মীকে বিনা খরচায় মালয়েশিয়া পাঠাবে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলোর একজন করে সদস্য যেন এই সুযোগ পায়। সংসদ সদস্যের দেওয়া এই প্রস্তাবকে তাৎক্ষণিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘পাস’ এটি অবশ্যই করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার