এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবা\'র

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১২

‎২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন।

‎তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মা হরে জান্নাত, সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি বাঙলা কলেজ ও ২৪তম বিসিএসের কর্মকর্তা।

‎রওজাতুল বেহেশত তুবা মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর এই অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

‎বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার