জেলা মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ এই আহবানকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী ‘সাংগঠনিক মাস ২০২৬’। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় এক কর্মীসভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তৃণমূল কর্মী, সংগঠক এবং জেলা সংগঠকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা শাখার সহ—সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার।

 


সভায় বক্তারা বলেন, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপীজেলা মহিলা পরিষদ বিভিন্ন সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে এই সাংগঠনিক মাস উদযাপন করবে। এ সময় জেলা ও তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের কাজ করা হবে। নারী আন্দোলনকে আরও গতিশীল করতে তরুণ প্রজন্মকে সংগঠনের সাথে ব্যাপকভাবে যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

 


বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিটি শাখা কমিটিকে সক্রিয় করার পাশাপাশি দেশের নারী অধিকার রক্ষা ও নারী আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার