প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩১
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ—সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ছাতক রওশন কমপ্লেক্সে এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন। সভা যৌথভাবে পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি ও সামসুর রহমান বাবুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল ও যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও শহিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ফয়জুর রহমান ও মতিউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, দোলারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, কৃষক দলের আহ্বায়ক মনির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার, যুবদল নেতা ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন মামনুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাকি মুহিত এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম (গোবিন্দগঞ্জ), সৈদেরগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আহমদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব বশির উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, ইব্রাহীম আলী রাসেল, ইব্রাহিম আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সহ—সভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের ইমন আহমেদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মীয়া মোহাম্মদ সাদ, ছাত্রদল নেতা সাহেদ ইয়াসিন ও লাভলু তালুকদার সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা—কর্মী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপি নেতা জিলু মিয়া। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন