তাহিরপুরে জন্মাষ্টমী উদযাপিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১১

তাহিরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় মধ্য তাহিরপুর খলাহাটি গোবিন্দ মন্দির প্রাঙ্গণে তাহিরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবেশ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য খসরুল আলম, সাখাওয়াত হোসেন, চান মিয়া মাষ্টার, নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, তাহিরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সুধাংশু মোহন রতন গাঙ্গুলি প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তাহিরপুর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার