প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৭
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
রবিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে, পতিত জমিতে এবং নদী তীরবর্তী ও খালগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও সংগ্রহের সুযোগ রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন