দোয়ারায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০২

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি—দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দোয়ারাবাজার উপজেলা ইসলামী ছাত্রশিবির। রবিবার দুপুর ১২টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ মডেল মসজিদের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ—৫ প্রাপ্তসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তারেক মনোয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ। 

 


শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলাই হবে প্রকৃত সফলতা। বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। আর শিক্ষার্থীদের এই কৃতিত্বকে মূল্যায়ন আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো তাহলেই তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। 

 


দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের অর্থসম্পাদক আব্দুর রাশিদ, দোয়ারাবাজার উপজেলা সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও আজিজুর রহমান।
এসময় দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম, ছাতক পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, সাহিত্য সম্পাদক মারুফ খন্দকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
শিক্ষার্থী হাফিজ আরিফ আহমদের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিলেটের দিশারী শিল্পী সঙ্গীত শিল্পীর সদস্য তাওহিদুল ইসলাম তারেক। শেষে সম্মাননা ক্রেস্ট এবং আকর্ষনীয় গিফট বক্সসহ বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার