শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬

শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আমজাদ তালুকদার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। রবিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে তিনি এন্তেকাল করেন। বিএনপির নেতা আলী আমজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ—২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। 


জানা যায়, আলী আমজাদ তালুকদার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের বড় ভাই। বিভিন্ন ধরনের দুরারোগ্যে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী এক প্রেস বিবৃতিতে বলেছেন, আলী আমজাদ তালুকদারের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও তাঁর পরিবারবর্গ এবং নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম—এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি আটগাঁও ইউনিয়ন বিএনপি তথা শাল্লা উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
নাছির চৌধুরী পরিবারের সদস্যদের, আত্মীয়—স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার