ছাতকে কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৯

ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হল রুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। 

 


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ির কৃষি বিভাগের পরিচালক রওশন আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জের উপ— পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ— সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুহরাব হোসেন।  
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট অঞ্চলের কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে সহজে কৃষি কাজ রপ্ত করাতে সরকার নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। আগামী দিনে সকল কৃষকদের মধ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, তবেই কৃষকরা এগিয়ে যাবে। কৃষকরা এগিয়ে গেলে নিরাপদ খাদ্য বা ফসল উৎপাদন করা সম্ভব হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার