প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩১
শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার ২০২৭—২৮ সেশনের কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় সম্মেলন শেষে আগামী মেয়াদের জন্য সংগঠনের শান্তিগঞ্জ উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী সেশনের জন্য মাওলানা ইলিয়াস আহমদ কে সভাপতি ও মাওলানা মামুন আহমদ কে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ—সভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আযাদ এবং সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ।
সম্মেলনে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ—সভাপতি ক্বারী হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা মামুন আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফেদাউর রহমান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন