শাল্লায় ১৫ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার ওয়াশ জব্দ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৪

শাল্লায় অভিযান চালিয়ে ১৫ লিটার তৈরিকৃত চোলাই মদ, ৬০০ লিটার ওয়াশ (মদ তৈরির কাঁচামাল) ও বিভিন্ন ধরনের মাদক উপকরণ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারকিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 


অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সজীবের নেতৃত্বে একটি দল নারকিলা গ্রামে অভিযান চালায়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহা এবং সিপাই টিপু কুমার চন্দ, নাঈমুল ইসলাম ও রাজিব গোয়ালা। দুপুর সাড়ে ১২টার দিকে নারকিলা গ্রামের জিয়াউর রহমানের (৪৪) বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের কন্টেইনার থেকে ৫ লিটার চোলাই মদ এবং তিনটি ড্রামে রাখা ৬০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামতের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

 


পরবর্তীতে দুপুর সাড়ে ১টার দিকে একই গ্রামের রব্বানীর (৪০) গোয়ালঘরে অভিযান চালিয়ে আরও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেন অভিযানকারীরা।
অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুইজনই কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় এসআই আতাউর রহমান সজীব বাদী হয়ে জিয়াউর রহমান ও রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় পৃথক নিয়মিত মামলা রুজুর আবেদন করেছেন।

 

 

 

 


জব্দ করা আলামত ও নমুনা বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বিভাগীয় হেফাজতে রয়েছে।
অভিযানের বিষয়ে এসআই আতাউর রহমান সজীব বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার