তাহিরপুরে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসামগ্রী ও সরঞ্জাম প্রদান

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৪

তাহিরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম ও স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেছে উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’। তাহিরপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)—এর আয়োজনে রবিবার দুপুরে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

 


বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ভিজিটর ফোল্ডিং চেয়ার, ফাইল ক্যাবিনেট, ব্লাড প্রেসার মেশিন, ওজন মাপার যন্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, সাবান ও হ্যান্ডওয়াশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্য উপাদান। এসব সরঞ্জাম কমিউনিটি ক্লিনিকগুলোর দৈনন্দিন সেবা প্রদান কার্যক্রম এবং পরিবেশ উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে।

 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। এসব আধুনিক সরঞ্জাম সরবরাহের ফলে ক্লিনিকগুলোর সেবার মান আরও বৃদ্ধি পাবে। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এডিপি—এর প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান, মানিক লাল সরকার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগীসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার