তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৬

শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোনালী ব্যাংক পিএলসি—এর সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

 


রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখার মধ্যে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ (Sonali Payment Gateway) এর মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় বেতন ও ফি সংগ্রহের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, তাহিরপুর উপজেলায় এই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল উপায়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে সেশন ফি ও বেতন আদায়ের এমন উদ্যোগ নিল।

 


সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখার ব্যবস্থাপক অর্পণ জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল ফজল, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ।

 


সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ঘরে বসেই ফি প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকেরা এখন যে কোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), ডেবিট/ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুহূর্তেই সেশন ফি ও নিয়মিত বেতন পরিশোধ করতে পারবেন। ব্যাংকে সশরীরে যাওয়া এবং দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা না থাকায় শিক্ষার্থীদের মূল্যবান সময় ও যাতায়াত খরচ বাঁচবে।

 


প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম বলেন, এই চুক্তির ফলে স্বয়ংক্রিয় ডিজিটাল রশিদের মাধ্যমে লেনদেনের নিখুঁত তথ্য সংরক্ষিত থাকবে, যা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করবে।
উপজেলায় প্রথম ডিজিটাল উপায়ে ফি আদায়ের এই দূরদর্শী উদ্যোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখাকে বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার