১০ হতদরিদ্র পরিবারকে উপহার হস্তান্তর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৯

‘জয় অব গিভিং’ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জয় অব গিভিং’ বা দানের আনন্দ অনুষ্ঠান। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’—এর উদ্যোগে আল্ট্রা—পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় থাকা পরিবার ও স্থানীয় হতদরিদ্র পরিবারের অংশগ্রহণে রবিবার সকালে শহরের হাছননগর এলাকায় অনুষ্ঠান হয়।

 

 

 

 


অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ইতোপূর্বে স্বাবলম্বী হওয়া ১০টি ইউপিজি পরিবার তাদের নিজেদের অর্জিত আয় থেকে গ্রামের আরও ১০টি অত্যন্ত দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে গরু, হাঁস—মুরগি ও ছাগল তুলে দেয়। আত্মনির্ভরশীল হয়ে ওঠার পর নিজেদের প্রাপ্তি থেকে অন্য অভাবী মানুষের পাশে দাঁড়ানোর এই ব্যতিক্রমী প্রয়াস অনুষ্ঠানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, আশুতোষ রেমা, প্রোগ্রাম কোয়ালিটি অফিসার প্যাট্রিসিয়া রিসিল এবং সালান্টি চিসাম।

 


বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিভ তাপস চিসিম বলেন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জে প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সহায়তা পেয়ে যে ১০টি পরিবার আজ স্বাবলম্বী হয়েছে, তারা নিজেদের আয়বর্ধক কর্মকাণ্ডের লভ্যাংশ থেকে অন্য ১০টি দরিদ্র পরিবারের মাঝে দান করার মাধ্যমে সহায়তার আনন্দ সহভাগিতা করেছে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের পাশে দাঁড়ানোর এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার