প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৪
ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন সুনামগঞ্জ—৫ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সওজের ছাতক উপ—বিভাগীয় প্রকৌশলী মো. সাহাদাত হোসেন আহমদ এবং আতাউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল, এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ।
এছাড়াও পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিজন মিয়া তালুকদার ও ফয়জুল আহমদ পাবেল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকী বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম ও যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আহবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক নুরুল হক ও ইলিয়াস আহমদ, জেলা ছাত্রদলের সহ—সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকি মুহিত ও এমদাদুর রহমান ইমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন মাহিব, এবং ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিন, সাব্বির আহমদ, মাহদি আলম, মাহবুবুর রহমান রাহি, লাভলু তালুকদার, শাহ সোনা আলী, আল আমিন তাশরিফ ও রুহুল আমিন উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন